নিমতেল ১০০ মিলি Neam Oil
নিম গাছের বীজ থেকে তৈরি একটি প্রাকৃতিক তেল, যা পোকামাকড় ও রোগ দমনে অত্যন্ত কার্যকর। এতে রয়েছে ‘আজাডিরেকটিন’ নামক উপাদান যা কীটনাশক হিসেবে কাজ করে।
🌿নিম তেল (Neem Seed Oil)
নিম বীজ থেকে তৈরি নিম তেল গাছের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক সুরক্ষা উপাদান। এটি জৈব কীটনাশক, ছত্রাকনাশক ও মাকড়নাশক হিসেবে কাজ করে এবং গাছকে বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় ও রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে।
নিম তেল পোকামাকড়ের ডিম, লার্ভা ও পূর্ণাঙ্গ অবস্থায় কার্যকরভাবে কাজ করে। বিশেষ করে যেসব পোকা গাছের কচি পাতা ও ডাল ক্ষতি করে, তাদের দমনে এটি অত্যন্ত উপকারী।
🍀কার্যকর যেসব সমস্যায়:
-
মিলিবাগ
-
জাবপোকা
-
থ্রিপ্স
-
মাইটস
-
সাদা মাছি
-
পাতায় ছত্রাক আক্রমণ
-
বিভিন্ন ধরনের ফাঙ্গাসজনিত রোগ
নিম তেলের সবচেয়ে বড় সুবিধা হলো এটি গাছ ও পরিবেশের জন্য তুলনামূলক নিরাপদ। ফল, ফুল ও সবজি গাছেও নিয়মিত ব্যবহার করা যায়।
✅ ব্যবহার পদ্ধতি:
১ লিটার স্প্রে তৈরি করতে লাগবে—
-
১ লিটার পানি
-
৫ মিলি নিম তেল
-
৪–৫ ফোঁটা লিকুইড সাবান বা ডিস ওয়াশ
সব উপাদান ভালোভাবে মিশিয়ে বিকেলে গাছের পাতা ও কান্ডে স্প্রে করুন। ১০–১৫ দিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়।
⚠️ ব্যবহারে সতর্কতা:
প্রথমে একটি গাছে প্রয়োগ করে ২–৩ দিন পর্যবেক্ষণ করুন। গাছে কোনো সমস্যা না হলে পরে অন্যান্য গাছে ব্যবহার করুন।
📦 নেট পরিমাণ:
১০০ এমএল প্রতি বোতল
৫০ এমএল প্রতি বোতল
📌অর্ডার ও রিটার্ন নীতি
নিন্ম লিখিত ক্ষেত্রে পণ্য পরিবর্তন বা মুল্য ফেরত প্রযোজ্য। বিক্রিত পণ্য সাধারণত ফেরত নেওয়া হয় না।
- পণ্য অর্ডার করার আগে বর্ণনা ভালোভাবে পড়ুন এবং প্রয়োজন হলে আমাদের থেকে বিস্তারিত জেনে নিন।
- ছবি ও বর্ণনার সাথে পণ্যের মিল থাকলে সেই পণ্য ফেরত গ্রহণযোগ্য হবে না।
- পণ্য আনা-নেওয়ার সকল খরচ গ্রাহককে বহন করতে হবে।
✅ ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন।
কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন।
ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া হয় l
📞Hotline
01632-119792
Write a Review
To submit a review, please provide your order ID and phone number to verify your purchase.
No reviews yet. Be the first to review this product!